শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

‘নির্বাচনে নারীর অংশগ্রহণকে গুরুত্ব দেয়নি ২৩ দল’


DhakaReport24.com || 2026-01-17
‘নির্বাচনে নারীর অংশগ্রহণকে গুরুত্ব দেয়নি ২৩ দল’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ৫১টি দলের ভেতরে ২৩টি দল নারীর অংশগ্রহণকে গুরুত্ব দেয়নি বলে মন্তব্য করছেন, সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে গণভোটে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কুইক রেসপন্স টিমের সূচনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

শারমীন এস মুরশিদ বলেন, ‘৫১টি দলের ভেতরে ২৩টি দল নারীর অংশগ্রহণকে গুরুত্ব দেয়নি। নারীকে বাদ দিয়ে গণতন্ত্র এ দেশে ঘটবে না।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারীদের নিরাপত্তা রক্ষায় কুইক রেসপন্স টিম কার্যকর ভূমিকা রাখবে জানিয়ে তিনি বলেন, ‘নারী ও শিশু মন্ত্রণালয় প্রথমবারের মতো কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রকল্প নিয়েছে। যার ফলে এই মন্ত্রণালয় সরাসরি গ্রামে পৌঁছাতে পারবে।’

গণতন্ত্র রক্ষায় সরকারের পাশাপাশি তরুণ প্রজন্মকেও একত্রে কাজ করার আহ্বান জানান এই উপদেষ্টা।

তিনি বলেন, ‘এই মন্ত্রণালয় ৫২ শতাংশ নারী ও শিশুর অবিভাবক হিসেবে কাজ করবে। তাদের রক্ষা, সুযোগ সুবিধা নিশ্চিত, ক্ষমতায়ন, শিক্ষা সবটাই এই মন্ত্রণালয়ের দায়িত্ব। কাঠামোগত দক্ষতা, জনবলের দক্ষতা সবকিছুর নিশ্চয়তা দেয়া হবে।’

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম