শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

ঢাকা কক্সবাজার রুটে বিমান ভাড়া কমানোর সুপারিশ


DhakaReport24.com || 2022-02-14 03:16:30
ঢাকা কক্সবাজার রুটে বিমান ভাড়া কমানোর সুপারিশ

ঢাকা-কক্সবাজার রুটে বাংলাদেশ বিমানের বিসনেস ও ইকোনমিক ক্লাসের ভাড়া বৈষম্য কমিয়ে আনার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

রোববার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। কমিটি কক্সবাজার অঞ্চলকে আধুনিকায়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সমন্বিতভাবে সভার আয়োজন করারও সুপারিশ করে।
 
বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, কাজী ফিরোজ রশীদ, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তার ও কানিজ ফাতেমা আহমেদ।  

বৈঠকে বরিশাল বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়নে পানি সম্পদ, ভূমি এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়সহ স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে সভা করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। এ ছাড়া বৈঠকে বিমানবন্দরে যাত্রীদের হয়রানি ঠেকানো, কার্গোর ব্যবস্থাপনা ও ভিআইপি লাউঞ্জের ব্যবহার নিয়ে আলোচনা হয়।

Bangladesh Parjatan Corporation (Amendment) বিল, ২০২২ নিয়ে কমিটির পরবর্তী বৈঠকে আলোচনা অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।

এ বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ঢাকা-কক্সবাজার রুটে বাংলাদেশ বিমানের বিজনেস ক্লাসের ভাড়া সর্বনিম্ন ১০৭২৫ থেকে সর্বোচ্চ ১১৭২৫ টাকা। আর ইকোনমিক ক্লাসের ভাড়া ৪৪০০ থেকে ৯১০০ টাকা। এ হিসাবে বিজনেস ও ইকোনমিক ক্লাসের ভাড়ার বৈষম্য সর্বোচ্চ ৬৩২৫ থেকে সর্বনিম্ন ২৬২৫ টাকা।

তবে দেশের ভেতরে চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারে বাংলাদেশ বিমানের বিজনেস ক্লাস রয়েছে। এছাড়া অন্য রুটে ইকোনমিক ক্লাসে যাত্রীদের সেবা দিয়ে থাকে বাংলাদেশ বিমান। এর মধ্যে চট্টগ্রাম ও সিলেট রুটে বিজনেস ক্লাসের ভাড়া ৯৭০০ থেকে ১০২০০ টাকা পর্যন্ত। আর ইকোনমিক ক্লাসের ভাড়া ৩৫০০ থেকে ৯০০০ টাকা পর্যন্ত।