শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

নির্বাচনের জন্য সরকার পুরোপুরি প্রস্তুত: প্রেস সচিব


DhakaReport24.com || 2026-01-06
নির্বাচনের জন্য সরকার পুরোপুরি প্রস্তুত: প্রেস সচিব

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সরকার রাজনৈতিক, প্রশাসনিক ও নিরাপত্তা—সব দিক থেকেই সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচনের আর মাত্র ৩৭ দিন বাকি আছে এবং সরকারের প্রস্তুতি শতভাগ সম্পন্ন। যারা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, তাদের অবস্থান সরকারের কাছে স্পষ্ট।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রেস সচিব।

তিনি জানান, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবিসহ নিরাপত্তা বাহিনী আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করছে। সাম্প্রতিক সময়ে দেশে একসঙ্গে তিনটি বড় জনসমাগমের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এগুলো হলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির জানাজা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা। এত বড় আয়োজন একসঙ্গে আগে কখনো হয়নি, অথচ নিরাপত্তা বাহিনী দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে।

এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, জাতিসংঘ সাধারণত এ ধরনের নির্বাচনে পর্যবেক্ষক পাঠায় না। সে কারণে সরকার অভ্যন্তরীণভাবে সব প্রস্তুতি নিশ্চিত করছে। সরকারের লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম