শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের ঘণ্টাব্যাপী বৈঠক


DhakaReport24.com || 2025-09-04
পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের ঘণ্টাব্যাপী বৈঠক

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস আজ প্রায় এক ঘণ্টা পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৮ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত চলে এ বৈঠক। সচিবের কার্যালয়েই বৈঠক অনুষ্ঠিত হয় বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

গত শনিবার এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসেন পিটার হাস। এরই অংশ হিসেবে বুধবার তিনি কক্সবাজারে যান এবং রাতে ঢাকায় ফেরেন।

পিটার হাস ঢাকায় দায়িত্ব পালন করছেন ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত। গত বছরের জুলাই-আগস্টে গণআন্দোলনের মাত্র কয়েকদিন আগে তিনি দায়িত্ব শেষ করে ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ফেরেন। এরপর মার্কিন ফরেন সার্ভিস থেকে অবসর নিয়ে অক্টোবরে যোগ দেন বহুজাতিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জিতে। প্রতিষ্ঠানটির বাংলাদেশে বিনিয়োগ রয়েছে এবং কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করছে।

কোম্পানিটি জানিয়েছিল, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে পিটার হাসের কাজের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় তারা। সেই সূত্রে পিটার হাস অবসর নেওয়ার পরও প্রায়ই বাংলাদেশ সফর করেন।

গত ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের বছরপূর্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা কক্সবাজার সফরে যান। সেসময় গুঞ্জন ওঠে, তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ একাধিক শীর্ষ নেতার উপস্থিতির কথা শোনা যায়। এনিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়। তবে ওয়াশিংটনভিত্তিক সূত্রগুলো জানায়, তখন পিটার হাস যুক্তরাষ্ট্রেই অবস্থান করছিলেন।

তবে এপ্রিল মাসেও ঢাকা সফরে এসে তিনি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে অংশ নিয়েছিলেন। সেই সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও দেখা করেছিলেন পিটার হাস।

সবশেষ এবার ঢাকায় এসে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করলেন পিটার হাস। তার এই সফর ও বৈঠক নিয়ে কূটনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম