শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

বঙ্গবন্ধুর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ


DhakaReport24.com || 2025-08-15
বঙ্গবন্ধুর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

আজ ১৫ আগস্ট, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে সপরিবার হত্যা করা হয়। তাঁর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা তখন দেশের বাইরে থাকায় তাঁরা বেঁচে যান।

বিগত সরকারের আমলে এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হতো। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তী সরকার দিবসটিতে সরকারি ছুটি বাতিল করে। এর আগেই অবশ্য গত ৫ আগস্ট দেশের ইতিহাসের সাথে জড়িয়ে থাকা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি পুড়িয়ে দেওয়া হয় এবং লুট করা হয় নানা ঐতিহাসিক স্মারক।

১৯৭৫ সালের ১৪ আগস্ট দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও হত্যা করা হয় তাঁর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বড় ছেলে শেখ কামাল, তাঁর স্ত্রী সুলতানা কামাল, মেঝ ছেলে শেখ জামাল, তাঁর স্ত্রী রোজী জামাল, ছোট ছেলে শেখ রাসেল এবং ছোট ভাই শেখ আবু নাসেরকে।

ওই রাতে বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণের পাশাপাশি শেখ ফজলুল হক মণি এবং আব্দুর রব সেরনিয়াবাতের বাসাতেও আক্রমণ হয়। নিহত হন শেখ মণি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, আবদুর রব সেরনিয়াবাত, তাঁর ১৪ বছর বয়সী মেয়ে বেবী, ১২ বছরের ছেলে আরিফ, চার বছরের নাতি বাবু, ভাতিজা শহীদ সেরনিয়াবাত, ভাগনে আবদুল নইম খান রিন্টু, তিন অতিথি এবং চারজন গৃহকর্মী।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম