শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

রাষ্ট্র গঠনের সুযোগ হেলায় হারানো যাবে না: আলী রীয়াজ


DhakaReport24.com || 2025-07-03
রাষ্ট্র গঠনের সুযোগ হেলায় হারানো যাবে না: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ আহ্বান জানিয়ে বলেছেন 'রাষ্ট্র গঠনের যে বিরল সুযোগ তৈরি হয়েছে তা যেন হেলায় হারানো না হয়'। তিনি বলেন, ‘যে সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো আজ একসঙ্গে আলোচনায় বসতে পেরেছে, সেই দিনগুলো স্মরণে রাখা প্রয়োজন।’

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার নবম দিনের সংলাপের সূচনায় এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘৫৩ বছরে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আর আসেনি। আমরা এই আলোচনার মাধ্যমে একটি জাতীয় সনদের দিকে এগোচ্ছি, যা চলতি জুলাই মাসেই চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছি।’

বৈঠকে মৌলিক সংস্কারের ২০টি প্রস্তাবের মধ্যে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচারবিভাগ বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা জারির মতো গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে বলে জানান আলী রীয়াজ।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, এখন পর্যন্ত যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি, সেগুলো নিয়েও আবার আলোচনার সুযোগ থাকবে। চূড়ান্ত সনদ তৈরির আগে সব পক্ষের মতামতকে গুরুত্ব দিয়ে আলোচনার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম