শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

আসিফ মাহমুদের অস্ত্র ইস্যু ‘একটি ভুল’ : স্বরাষ্ট্র উপদেষ্টা


DhakaReport24.com || 2025-06-30
আসিফ মাহমুদের অস্ত্র ইস্যু ‘একটি ভুল’ : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসিফ মাহমুদের কাছে একে-৪৭ নয়, বরং একটি পিস্তলের খালি ম্যাগাজিন ছিল, যা ভুলবশত সঙ্গে নিয়ে গেছেন। তিনি ঘটনাটিকে ‘জাস্ট একটা ভুল’ হিসেবে ব্যাখ্যা করেছেন।

সোমবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, "এটা আসলে ভুলেই হয়েছে। অনেক সময় মোবাইল নিতে গিয়ে চশমা ভুলে যাওয়া যেমন ঘটে, এটাও তেমনই। যদি উনি আগে জানতেন, তাহলে নিতেন না।"

লাইসেন্স ইস্যুতে প্রশ্ন উঠলে উপদেষ্টা বলেন, আসিফ মাহমুদের বয়স এখনও ৩০ হয়নি, কিন্তু আইন অনুযায়ী বৈধ অস্ত্রের লাইসেন্স পেতে বয়স হতে হয় ৩০ বছর। এ বিষয়ে তিনি বলেন, "আমি যেহেতু ওই আইনটা দেখিনি, সেহেতু কিছু বলতে পারব না।"

বিমানবন্দরে দুই দফা স্ক্যানিংয়ের পরও ম্যাগাজিন ধরা না পড়া এবং নিরাপত্তা ত্রুটি নিয়েও প্রশ্ন ওঠে। তিনি বলেন, "আমার ভাই যদি কোনো নেতা হন, তিনি কিছুটা প্রিভিলেজ পান। কিন্তু এই প্রিভিলেজ যেন আর না হয়, সবার ক্ষেত্রে আইন যেন সমান হয়, সেটাই বলা হয়েছে।"

সভায় পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক নানা অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। তবে এসব অনুষ্ঠান ঘিরে কোনো হুমকি নেই বলেও আশ্বস্ত করেন উপদেষ্টা।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম