শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

পদোন্নতি পাবেন না যে সরকারি কর্মকর্তারা


DhakaReport24.com || 2025-06-30
পদোন্নতি পাবেন না যে সরকারি কর্মকর্তারা

জনপ্রশাসনে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির তালিকা প্রায় চূড়ান্ত। প্রশাসন সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে অনুমোদন পেলে শিগগিরই তালিকা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে।

অতিরিক্ত সচিব পদে পদোন্নতির পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সচিবদের শূন্য পদগুলো পূরণেও তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সূত্র জানায়, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২০তম ব্যাচে ৩৭৮ জন কর্মকর্তা রয়েছে। তাদের মধ্যে ১৩০ জনকে পদোন্নতি দেওয়া হতে পারে। এই তালিকা থেকে বাদ পড়বে ২০১৮ সালের রাতের ভোটের কারিগর হিসেবে দায়িত্ব পালনকারী জেলা প্রশাসকরা (ডিসি)। এ ছাড়া যাদের বিরুদ্ধে অসদাচারণ, শৃঙ্খলা ভঙ্গ ও দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের পদোন্নতির জন্য বিবেচনায় নেওয়া হয়নি।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জনপ্রশাসনে পদোন্নতির ধারাবাহিকতা ও গতিশীলতা রক্ষার স্বার্থে অনুমোদিত পদের বাইরেও পদোন্নতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে যেসব উইং রয়েছে সেগুলোর প্রধানের পদে অতিরিক্ত সচিবদের দায়িত্ব দেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন করপোরেশন ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোর প্রধানের পদেও অতিরিক্ত সচিবদের পদায়ন করা হচ্ছে। এতে ৪০০ জনের বেশি অতিরিক্ত সচিবের প্রয়োজন রয়েছে। প্রাথমিক তালিকায় পদোন্নতির জন্য প্রায় ২০০ কর্মকর্তার নাম রয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি জানান, সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) পদোন্নতির তালিকা এখন পর্যালোচনা করছে। মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর এটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম