শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


DhakaReport24.com || 2025-06-13
খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ ভূইয়াপাড়ার একটি বাসা থেকে সিলিং ফ্যানের রডে ঝুলন্ত অবস্থায় এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মো. সাইদুল বাশার সীমান্ত (২৪)।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সীমান্তকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীমান্ত মিরপুর কমার্স কলেজের বিবিএ বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদরের বালুটেক গ্রামে। তিনি মোহাম্মদ মিরাজ মিয়ার ছেলে। বর্তমানে সবুজবাগের ভূইয়াপাড়ায় পরিবারসহ বসবাস করতেন।

পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।

নিহতের মা তাহেরা খাতুন জানান, ‘রাতের দিকে পারিবারিক ঝামেলার পর সীমান্ত কিছু না বলেই নিজের ঘরে চলে যায় এবং দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি, সে সিলিং ফ্যানের লোহার হুকের সঙ্গে গলায় ক্যাবলের তার পেঁচিয়ে ঝুলে আছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডাক্তার বলেন সে আর বেঁচে নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চিকিৎসকের বরাতেই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি জানা গেছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম