শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

আপনি পড়ছেন : জাতীয়

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে নতুন কর্মসূচি


DhakaReport24.com || 2025-05-28
সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে নতুন কর্মসূচি

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সচিবালয় কর্মকর্তা–কর্মচারী ঐক্য ফোরাম। ঘোষণা অনুযায়ী, দাবি আদায়ে প্রতিদিন ১ ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (২৮ মে) দুপুরে সচিবালয় কর্মকর্তা–কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান বাদিউল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ, ২০২৫ বাতিল না হওয়া পর্যন্ত সচিবালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চলবে। অন্য সময়ে দাপ্তরিক কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে। সারাদেশের সরকারি কার্যালয়গুলোতেও এই কর্মসূচি চলবে।

তবে, হাসপাতালগুলোয় নিজেদের সুবিধামতো ও আধা ঘণ্টার কম সময়ে বিক্ষোভ করে রোগীদের সেবা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বাদিউল কবির।

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে গত শনিবার (২৪ মে) থেকে আন্দোলন করছেন সচিবালয়ের কর্মচারীরা। সবশেষ মঙ্গলবার (২৭ মে) চতুর্থ দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করেন তারা। এদিন সচিবালয় ঘিরে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়। এর অংশ হিসেবে সচিবালয়ের প্রবেশপথে সোয়াত, র‍্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

এর আগে, গত ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে- এমন বিধান রেখে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এরপর শনিবার থেকে সচিবালয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলন চলাকালেই ২৫ মে  ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়। অধ্যাদেশে শৃঙ্খলা বিঘ্নিত, কর্তব্য সম্পাদনে বাধা, ছুটি ছাড়া কর্মে অনুপস্থিত, কর্তব্য পালন না করার জন্য উসকানির জন্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকরিচ্যুতির বিধান যুক্ত করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম