শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

দেড় লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া, বাংলাদেশিদের জন্য বড় সুযোগ


DhakaReport24.com || 2025-05-16
দেড় লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া, বাংলাদেশিদের জন্য বড় সুযোগ

এক থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। সেখানে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান। 

মালয়েশিয়া সফররত আসিফ নজরুল বলেন, আগামী কয়েক মাসের মধ্যে ১ থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া। সেখানে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি বলেন, মালয়েশিয়ার তিনজন মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশের সবগুলো রিক্রুটিং এজেন্সিগুলো যেন লোক পাঠাতে পারে, সে ব্যবস্থা করতে প্রস্তাব দিয়েছি। তারা বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন।

এ ছাড়া অন্যান্য দেশের মতো বাংলাদেশের শ্রমিকরা যাতে মাল্টিপল ভিসা পায়, সে বিষয়টিও দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে। 

ভিডিও বার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আরও বলেন, গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছিলেন। সেসময় তিনি বাংলাদেশ থেকে যেসব শ্রমিক মালয়েশিয়া যেতে পারেননি, তাদের যাওয়ার সুযোগ করে দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবারের বৈঠকে সে বিষয়ে আমরা আলোচনা করেছি। তারা জানিয়েছেন, ব্যাচ ভিত্তিক শ্রমিক নেওয়া হবে। প্রথম ব্যাচে ৭ হাজার ৯২৬ জনের তালিকা চূড়ান্ত করা হয়েছে। খুব অল্পসময়ের মধ্যেই তাদের কাজ করার সুযোগ দেওয়া হবে।


এ ছাড়া ইরেগুলার শ্রমিকদের রেগুলার করার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান আসিফ নজরুল। এ ক্ষেত্রে ভিসা মেয়াদোত্তীর্ণদের জন্য এটা সম্ভব নয় বলে তারা জানায়। তখন আমরা বলেছি, মালিকের গাফিলতির কারণে এমনটা হয়ে থাকে। ফলে এ বিষয়টি সমাধানেও মালয়েশিয়ান সরকার কাজ করবে বলে জানানো হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম