শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

আপনি পড়ছেন : জাতীয়

রাজবাড়ীর সাবেক এমপি কেরামত আলী কারাগারে


DhakaReport24.com || 2025-04-07
 রাজবাড়ীর সাবেক এমপি কেরামত আলী কারাগারে

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী কেরামত আলীকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৭ এপ্রিল) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে রাজবাড়ী সদর আমলি আদালতে কাজী কেরাম‌ত আলীর পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। আদাল‌তের বিচারক মো. তাম‌জিদ আহ‌মেদ জামিন নামঞ্জুর করে আদালতে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গতকাল রাতে রাজধানীর মহাখালী থেকে কেরাম‌ত আলীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

জানা যায়, গত বছরের ৩০ আগস্ট কাজী কেরামত আলী, তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকেও আসামি করা হয়।

রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বড়পুল মোড়ে অবস্থানকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ওপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়।

মামলায় অভিযোগ রয়েছে, সাবেক এমপি কেরামত আলীর নির্দেশে আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে বোমা ও গুলি চালানো হয়। এ সময় অনেক আন্দোলনকারী গুরুতর আহত হন এবং তাদের হাসপাতালে নিতে বাধা দেওয়া হয়।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রাজ্জাক জানান, মামলার ২ নম্বর আসামি কাজী কেরামত আলী হুকুমের আসামি হিসেবে অভিযুক্ত। আদালত তার জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম