শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

বিএসএফের হাতে ৭ বাংলাদেশি আটক


DhakaReport24.com || 2025-02-08
বিএসএফের হাতে ৭ বাংলাদেশি আটক

ভারতে কাজ শেষে ফেরার পথে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের সময় সাত বাংলাদেশিসহ তিন ভারতীয় দালালকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে মুর্শিদাবাদের জলঙ্গি থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

এর আগে দিনের বেলায় আটকরা জলঙ্গির সরকারপাড়া দিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় সীমান্তে কর্তব্যরত বিএসএফের ১৪৬ ব্যাটেলিয়নের জওয়ানরা তাদের আটক করে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে বিএসএফের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ জানায়, আটকদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক ও তিনজন ভারতীয় দালাল রয়েছেন। আটক বাংলাদেশিরা হলেন- স্বপন মণ্ডল, হামিদুল বিশ্বাস, মহম্মদ রনি আহমেদ, লিটন হোসেন, মহম্মদ মহবুল মণ্ডল, মহম্মদ রতন, এবং জালাল বিশ্বাস। সবাই বাংলাদেশের কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকার বাসিন্দা। আটক ভারতীয় দালালরা হলেন- জলঙ্গির মধুবোনা গ্রামের বাসিন্দা মিলন মণ্ডল, নদিয়ার হোগলবাড়িয়া থানার তারাপুর ভাঙনপাড়ার বাসিন্দা জীবন মণ্ডল। ওই তিন ভারতীয় দালাল টাকার বিনিময়ে বাংলাদেশিদের অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তা করছিল বলে অভিযোগ বিএসএফের।

আটকরা জানান, তারা কয়েক মাস আগে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল কেরলে কাজ খোঁজা। কাজ শেষ হওয়ার পর, তারা ওই তিন ভারতীয় দালালের সাহায্যে জলঙ্গির সরকারপাড়া দিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন।

এ বিষয়ে বিএসএফ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি চালিয়ে বিএসএফ তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম