শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

প্রবাসীদের ভোটের ব্যবস্থা নিশ্চিতে কাজ চলছে: ইসি সচিব


DhakaReport24.com || 2025-01-30
প্রবাসীদের ভোটের ব্যবস্থা নিশ্চিতে কাজ চলছে: ইসি সচিব

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রবাসীদের ভোটের ব্যবস্থা নিশ্চিত করতে কাজ চলছে। কীভাবে তাদের ভোটের ব্যবস্থা করা যায় সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্যের সঙ্গে আমাদের কথা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে রাজানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আখতার আহমেদ বলেন, ভোটারদের আস্থা ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশকে সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এছাড়াও, প্রবাসীদের ভোটের ব্যবস্থা নিশ্চিত করতে কাজ চলছে। কীভাবে তাদের ভোটের ব্যবস্থা করা যায় সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্যের সাথে আমাদের কথা হয়েছে।

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন অংশীজনদের সাথে আমরা কথা বলছি। এখন পর্যন্ত আমরা যাদের সাথে কথা বলেছি, তাতে বুঝেছি বাংলাদেশের মানুষ সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন চায়।

আখতার আহমেদ বলেন, তারা দুই সপ্তাহ ধরে দেশে বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেছেন। তাদের মতবিনিময়ের ফিডব্যাক দিতে এসেছেন তারা। সব লেভেলে একটাই কথা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের কমিটমেন্ট রয়েছে সবক্ষেত্রে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম