শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

দুপুরে বঙ্গভবনে বড়দিনের অভ্যর্থনা জানাবেন রাষ্ট্রপতি


DhakaReport24.com || 2024-12-25
দুপুরে বঙ্গভবনে বড়দিনের অভ্যর্থনা জানাবেন রাষ্ট্রপতি

যীশু খ্রিস্টের জন্ম উদযাপনের উৎসব বড়দিন উপলক্ষে আজ বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের জন্য এক অভ্যর্থনার আয়োজন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সারওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।

সারওয়ার আলম বলেন, বুধবার দুপুর ১২টায় বঙ্গভবনের দরবার হলে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে। দিবসটি উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপ্রধানের শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে। রাষ্ট্রপতি ভবনে প্রায় ৫০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা, অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আবুল ফয়েজ মুহাম্মদ খালিদ হোসেন, বিশপ বেজয় নাইসেফরাস ডি’ক্রুজ, সংশ্লিষ্ট সচিবগন, বিভিন্ন বিদেশী মিশনের রাষ্ট্রদূত ও প্রতিনিধিবৃন্দ, খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ধর্মীয় নেতারা অনুষ্ঠানে যোগ দিবেন বলে আশা করা হচ্ছে।

রাষ্ট্রপতি বুধবার দুপুর ১২টা ১০ মিনিটে গণমাধ্যমে খ্রিস্টান সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দেবেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতির কেক কাটা ও ফটো সেশনে অংশ নেওয়ার কথা রয়েছে। পরে বঙ্গভবনে ঐতিহ্যবাহী নাস্তা দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম