শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

আজ থেকে শাহজালালে সাড়ে তিন ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ


DhakaReport24.com || 2024-10-01
আজ থেকে শাহজালালে সাড়ে তিন ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ে আজ মঙ্গলবার থেকে ১৪ অক্টোবর প্রতিদিন রাতে সাড়ে তিন ঘণ্টা করে বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন বন্ধ থাকবে। বিমান বন্দরটির নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কামরুল ইসলাম জানান, আগামী ১৪ দিন রাত ১টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন বন্ধ থাকবে। ওই সময়ে সব ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম স্থগিত থাকবে। ফলে ফ্লাইট সূচিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, সব এয়ারলাইনস ও সংস্থাকে জানাতে এরইমধ্যে এসব তথ্য জানানো হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ বিষয়ে সকল এয়ারলাইনস ও স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এ ছাড়া যাত্রীদেরকে তাদের ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে এয়ারলাইনসগুলোকে নির্দেশনাও দেওয়া হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম