শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

ফের ৩ দিনের রিমান্ডে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি


DhakaReport24.com || 2024-09-29
ফের ৩ দিনের রিমান্ডে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি

রাজধানীর আশুলিয়া এলাকায় একটি কারখানার মেকানিক্যাল হেলপার আশরাফুল ইসলাম হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৯ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান ভূইয়া ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলামের আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন বিকেল ৩টা ১০ মিনিটের দিকে আশুলিয়া বাইপাইল এলাকায় ২ থেকে ৩ হাজার ছাত্রজনতা রাস্তায় নামে। এ সময় আসামিদের নির্দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা হঠাৎ দেশীয় অস্ত্র দিয়ে হামলা ও আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি বর্ষণ করতে থাকে। এক পর্যায়ে আশরাফুল ইসলাম পালাতে গিয়েও ওদের আক্রমণের মুখে পড়ে। তাদের আক্রমণের মুখেই আশরাফুল নিহত হন।


এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর ঢাকা ১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলামকে প্রধান আসামি করে ৪১ জনের নামে মামলা দায়ের করেন নিহতের ভাই নাসির উদ্দিন। এ মামলায় জ্যোতি ২ নম্বর এজাহারনামীয় আসামি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম