শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হবে না: রিজওয়ানা হাসান


DhakaReport24.com || 2024-09-21
প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হবে না: রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘দুঃসময়ের কণ্ঠস্বর: স্বপ্ন ও বাস্তবতা’ শীর্ষক সংলাপে তিনি এই মন্তব্য করেন।

সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, সংস্কার প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই। তারপর আমরা কী করবো, কী করা উচিত, কেমন করে রাজনৈতিক ঐক্যমত করতে হবে। এগুলো নিয়ে অনেক বড় পরিসরে কাজ আমাদের করতে হবে, সকলকে মিলেই করতে হবে।

উপদেষ্টা বলেন, সমাজের প্রতিটি জায়গায় ফ্যাসিবাদের দোসররা রয়েছে। ফলে রাতারাতি (ওভার নাইট) সবকিছু চেঞ্জ করা সম্ভব নয়। অনেক দিন ধরে দলীয় শাসন ও ফ্যাসিজমে থাকতে থাকতে অনেক বিষয়কে আমরা সাধারণ হিসেবে ধরে নিয়েছি।

তিনি বলেন, আমরা এমন একটা সমাজব্যবস্থা চাই, যেখানে সময়মতো বিচার হবে। আমরা যতটা সমালোচনা করার করি, গঠনমূলক সমালোচনা করি, ফোকাসটা যেন নষ্ট না হয়। আয়নাঘর হয়তো আর কোনোদিন দেখতে হবে না বলেও আশা ব্যক্ত করেন তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম