শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

১৬ ডিআইজিকে বদলি


DhakaReport24.com || 2024-09-01
১৬ ডিআইজিকে বদলি

রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব দিয়ে বদলি করা হয়েছে ১৬ ডিআইজিকে।

রোববার (১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে।

দলিকৃত কর্মকর্তারা হলেন-বিশেষ শাখার ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম ও পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. নিশারুল আরিফকে এন্টি টেরোরিজম ইউনিটে, র‌্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ইমতিয়াজ আহমেদ ও এসবি’র ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন ও শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজকে নৌ পুলিশে বদলি করা হয়েছে।

অন্যদিকে এই প্রজ্ঞাপনে এসবির ডিআইজি মো. মনিরুল ইসলামকে এন্টি টেরোরিজম ইউনিটে, সিআইডির ডিআইজি এ কে এম নাহিদুল ইসলামকে পুলিশ টেলিকমে, এসবির আমেনা বেগমকে ডিআইজি হাইওয়ে, এসবির ডিআইজি মো. মনির হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়াকে হাইওয়ে পুলিশে, এসবির মো. মনিরুজ্জামানকে রাজশাহী বিপিএ সারদায়, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. জামিল হাসানকে এন্টি টেরোরিজম ইউনিটে, মেট্রোরেলের ডিআইজি মো. মাহবুবুর রহমানকে এন্টি টেরোরিজম ইউনিটে, সিআইডির ডিআইজি শ্যামল কুমার নাথকে এপিবিএন সদর দপ্তর ঢাকায় সংযুক্ত, ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এম মোস্তাক আহমেদ খানকে এপিবিএন সদর দপ্তর ঢাকায় সংযুক্ত এবং পিবিআই ডিআইজি মিরাজ উদ্দিন আহম্মেদকে রেলওয়ে পুলিশ ঢাকার ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম