শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


DhakaReport24.com || 2024-08-11
চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চাটুকারিতা করলে মিডিয়া বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

রোববার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সম্প্রতি সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি আপনাদের প্রমিস করছি যদি মিডিয়া চাটুকারিতা করে তাহলে মিডিয়া বন্ধ করে দেওয়া হবে। মিডিয়ায় চাটুকারদের ডাকবেন না। মিডিয়া চাটুকার হবেন না। একটা দেশ কখন ডুবে, যখন মিডিয়া সত্য কথা বলে না।

এখন থেকে পুলিশকে আর রাজনৈতিক কাজে ব্যবহারের কোনো সুযোগ নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশকে আর রাজনৈতিক কাজে ব্যবহার করতে পারবে না। পুলিশ চলবে পুলিশ কমিশনে। আপনি পুলিশ কমিশনকে অর্ডার দেবেন, সেটা তারা ভালো হলে করবে।

সাখাওয়াত হোসেন আরও বলেন, পুলিশকে যারা ব্যবহার করেছেন তাদেরকে ধরেন। আমি মনে করি যারা হুকুমদাতা তাদের ধরেন। তারা অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম