রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

নবনিযুক্ত আইজিপির সংবাদ সম্মেলন বিকেলে


DhakaReport24.com || 2024-08-07
নবনিযুক্ত আইজিপির সংবাদ সম্মেলন বিকেলে

পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। আজ (বুধবার) বিকেল ৩টায় পুলিশ সদর দপ্তরে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা পুলিশ সুপার ইনামুল হক সাগর গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) আইজিপি পদ থেকে সরিয়ে দেওয়া হয় চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে। একইদিন নতুন আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়া হয় মো. ময়নুল ইসলামকে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলামকে পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম