রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

বিমানের বহরে যুক্ত হবে আরও ৩২ এয়ারক্রাফট: এমডি


DhakaReport24.com || 2024-06-30
বিমানের বহরে যুক্ত হবে আরও ৩২ এয়ারক্রাফট: এমডি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে আগামী ১০ বছরের মধ্যে নতুন ৩২টি এয়ারক্রাফট যুক্ত করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জাহিদুল ইসলাম ভুঞা।

রোববার (৩০ জুন) বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে এক মতবিনিময় সভায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

বিমান এমডি বলেন, উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস এবং বোয়িং কোম্পানির কাছ থেকে এসব উড়োজাহাজ কেনা হবে।

অনুষ্ঠানে সিডনি, টোকিও ও কমমিংসহ বিমানের আরও কয়েকটি নতুন রুট বাড়ানোর পরিকল্কপ্পনা চলছে বলেও জানান জাহিদুল ইসলাম।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম