শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথম দিনই শিডিউল বিপর্যয়


DhakaReport24.com || 2024-06-12 12:31:15
ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথম দিনই শিডিউল বিপর্যয়

শুরু হলো ট্রেনে ঈদযাত্রা। প্রথম দিনেই শিডিউল বিপর্যয়ে পড়েছে রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে যাওয়া সকল ট্রেন৷ সকাল সাড়ে ছয়টা থেকে এ যাত্রা শুরুর কথা থাকলেও গন্তব্যের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়ে সাড়ে আটটায়। ফলে ভোগান্তিতে পড়েছে নারীর টানে বাড়ি ফেরা হাজার হাজার যাত্রী।

আজ বুধবার (১২ জুন) সকাল সাড়ে আটটা কমলাপুর রেলস্টেশনে মানুষের উপচে পড়া ভিড়। মূলত ঈদ যাত্রার প্রথম দিনে ট্রেনের শিডিউল বিপর্যয়ে এমন ভিড় জমেছে স্টেশনে।

সকাল সাড়ে ৬টায় কমলাপুর থেকে পারাবত এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি প্ল্যাটফর্মে ছাড়ে সাড়ে ৮টায়। একই চিত্র এগার সিন্দুর প্রভাতীসহ সকল ট্রেনের। ফলে ভোগান্তিতে পড়েছে নাড়ির টানে বাড়ি ফেরা ঈদ যাত্রীরা।

তবে অপেক্ষার প্রহর দীর্ঘ হলেও পরিবারের সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার উচ্ছাস ছিল যাত্রীদের মুখে। তাপ প্রবাহ, ম্যাংগো স্পেশাল ট্রেন ও বেশকিছু উন্নয়ন প্রকল্প চলায় রেলওয়ে ক্রান্তিকাল পার করছে উল্লেখ করে স্টেশন ম্যানেজার জানান, দ্রুত সময়ে কাটবে রেলের এই বিলম্ব। ২ তারিখ যারা টিকিট কিনেছেন আজ বাড়ি ফিরছেন তারা।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম