শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

দুই সীমান্ত দিয়ে আরও ১১ বিজিপি সদস্যের প্রবেশ


DhakaReport24.com || 2024-04-19 20:16:00
দুই সীমান্ত দিয়ে আরও ১১ বিজিপি সদস্যের প্রবেশ

মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘাতে প্রাণ বাঁচাতে দুই সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও ১১ সদস্য। এ নিয়ে গত কয়েক দিনে আশ্রয় নেওয়া মিয়ানমারের বিজিপি ও সেনা সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৫ জনে।

শুক্রবার (১৯ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।

এই কর্মকর্তা জানান, নতুন করে আরও ১১ জন আশ্রয় গ্রহণ করেছে। তার মধ্যে জীম্বংখালী হয়ে ৩ জন এবং হাতিমারাঝিরি হয়ে ৮ জন বিজিপি সদস্য আসেন।

এখন পর্যন্ত মোট ২৮৫ জন বাংলাদেশে অবস্থান করছে বলেও জানান তিনি।

এর আগে, শুক্রবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছিলেন, বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও ১৩ সদস্য। তারা বাংলাদেশ কোস্টগার্ড, টেকনাফ স্টেশনের কাছে আত্মসমর্পণ করেছেন। 

এই কর্মকর্তা জানান, গতকাল বৃহস্পতিবার টেকনাফের নাফ নদীতে বিজিপির আরও ১৩ জন সদস্য আত্মসমর্পণ করেছেন। পরে কোস্টগার্ড সেই বিজিপি সদস্যদের বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) কাছে হস্তান্তর করেন। 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম