শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

কুয়াকাটা পর্যন্ত রেলপথ হবে: সংসদে মন্ত্রী


DhakaReport24.com || 2024-03-04 20:30:45
কুয়াকাটা পর্যন্ত রেলপথ হবে: সংসদে মন্ত্রী

রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, পায়রা বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণের জন্য বিশদ নকশা প্রণয়ন ও দরপত্র দলিল প্রস্তুতসহ সমীক্ষা প্রকল্পটি ২০২২ সালের জুনে শেষ হয়েছে। অর্থায়নের জন্য উন্নয়ন সহযোগী অনুসন্ধানে ২০২২ সালের ৫ এপ্রিল প্রকল্পের পিডিপিপি রেলপথ মন্ত্রণালয় থেকে ইআরডি ও পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। উন্নয়ন সহযোগী সংস্থা নির্ধারিত হলে ভাঙ্গা থেকে পায়রা হয়ে কুয়াকাটা পর্যন্ত রেলপথ নির্মাণের বিনিয়োগ প্রকল্প গ্রহণ করা হবে।

সোমবার (৪ মার্চ) সংসদের বৈঠকে সরকার দলীয় এমপি বেগম সুলতানা নাদিরার প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।

সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০২২ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত রেলপথে ১৭০টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৪৯ জনের প্রাণহানি ঘটেছে।

নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিনা টিকিটে ট্রেন ও ট্রেনের ছাদে উঠা বন্ধ করার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে ফেন্সিং নির্মাণ করা হয়েছে। এতে টিকিটবিহীন যাত্রী প্রবেশ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। যাত্রীদের স্বাচ্ছন্দ্য ভ্রমণ নিশ্চিত করার জন্য বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সমন্বয়ে নিয়মিত টিকিট চেকিং কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে।

এছাড়া স্টেশন প্লাটফর্ম ও ট্রেনে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ ধরনের কর্মসূচির মাধ্যমে বিনা টিকেটের যাত্রী ও ট্রেনের ছাদে ভ্রমণ রোধ করা সম্ভব হচ্ছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম