রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

রমজানেই উপজেলা নির্বাচনের তফসিল: ইসি


DhakaReport24.com || 2024-02-27 16:15:15
রমজানেই উপজেলা নির্বাচনের তফসিল: ইসি

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল রমজান মাসে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে নিজ কক্ষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

ইসি অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ইতোমধ্যে কমিশন ৪ ধাপে উপজেলা নির্বাচনের তালিকা প্রকাশ করেছে ইসি। নির্বাচনের তফসিল দিতে ৪০ থেকে ৪২ দিন সময় লাগে। এক্ষেত্রে রোজার মধ্যেই তফসিল ঘোষণা হবে। সেটা পরবর্তী কমিশন সভায় নির্ধারণ করা হবে।

সংসদের সংরক্ষিত নারী এমপিদের গেজেটের বিষয়ে তিনি বলেন, গেজেট ছাপানোর জন্য আজকে বিজি প্রেসে পাঠানো হয়েছে। আজকের মধ্যে গেজেট হবে। গেজেট হয়ে গেলে আজকেই সংসদ সচিবালয়ে পাঠানো হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম