শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

রাষ্ট্রপতির কাছে স্পেনের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ


DhakaReport24.com || 2024-02-20 15:13:30
রাষ্ট্রপতির কাছে স্পেনের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে নবনিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিসতিয়াগা ওচহোয়া ডি চিনচিত্রু রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পর একটি চৌকস দল রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করে।

নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ ও স্পেনের মধ্যে বিরাজমান দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার ও অগ্রসরমান। তিনি বলেন, স্পেন বাংলাদেশের অন্যতম রপ্তানি গন্তব্যস্থল। তিনি বাংলাদেশে স্প্যানিশ বিনিয়োগের প্রশংসা করেন এবং স্প্যানিশ বিনিয়োগকারীদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন স্থানে বিনিয়োগের আহ্বান জানান। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে দুদেশের পারস্পরিক সম্পর্ক আরো বৃদ্ধি পাবে।

স্পেনের নবনিযুক্ত রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি খুবই প্রশংসনীয়। এ সময় স্পেন ও বাংলাদেশের মধ্যে বিরাজমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উন্নয়নে প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানান রাষ্ট্রদূত। তিনি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম