শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

৬০ ঘণ্টা বন্ধ থাকবে উত্তরাঞ্চলে গ্যাস সরবরাহ


DhakaReport24.com || 2024-02-14 15:38:45
৬০ ঘণ্টা বন্ধ থাকবে উত্তরাঞ্চলে গ্যাস সরবরাহ

গ্যাস সঞ্চালন লাইনের সংস্কার কাজের জন্য পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) এর অন্তর্ভুক্ত উত্তরাঞ্চলের জেলাগুলোতে আগামীকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে তিন দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

পিজিসিএলের আওতাধীন সব গ্রাহক বৃহস্পতিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৮ টা পর্যন্ত গ্যাস সরবরাহ পাবে না বলে জানানো হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় গ্যাস ট্রান্সমিশন লাইনের ১ দশমিক ৩২ কিলোমিটার এলাকায় গ্যাস ট্রান্সমিশন লাইনের ৩০ ইঞ্চি পাইপ লাইন প্রতিস্থাপনের কাজ আগামী ১৫ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত চলবে। গ্যাস সরবরাহ বন্ধের নোটিশ দেওয়া ছাড়াও মাইকিং করে গ্রাহকদের সচেতন করা হয়েছে।

পিজিসিএল সূত্রে জানা গেছে, পিজিসিএলের আওতায় উত্তরাঞ্চলের জেলাগুলোতে ১ লাখ ২৯ হাজার ৪১১ গ্রাহক রয়েছে। এর মধ্যে ১০টি বিদ্যুৎ কেন্দ্র, ৫৩ টি ক্যাপটিভ পাওয়ার, ৩১টি সিএনজি স্টেশন, ১৩৩টি শিল্প প্রতিষ্ঠান, ৩৩২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ১ লাখ ২৮ হাজার ৮৫২ আবাসিক গ্রাহক রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম