রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

আবারও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন এবিএম আব্দুল্লাহ


DhakaReport24.com || 2024-01-28 20:13:45
আবারও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন এবিএম আব্দুল্লাহ

অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহকে ফের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

এতে বলা হয়, প্রধানমন্ত্রীর (পারিতোষিক ও বিশেষ অধিকার) আইন, ১৯৭৫ এর ধারা ১৩ অনুযায়ী অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) সরকারের সচিব পদমর্যাদা ও ৭৮ হাজার টাকা (নির্ধারিত) বেতনে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম