রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

ভারত আগের মতোই বাংলাদেশের পাশে থাকবে : প্রণয় ভার্মা


DhakaReport24.com || 2024-01-28 17:15:30
ভারত আগের মতোই বাংলাদেশের পাশে থাকবে : প্রণয় ভার্মা

কানেকটিভিটি উন্নয়নে ভারত আগের মতোই বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। রোববার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এমন মন্তব্য করেন।

বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তার জবাবে প্রণয় ভার্মা বলে, ভারতের লাইন অব ক্রেডিটের অর্থায়নে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেসব প্রকল্প চলমান রয়েছে, সেগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। নতুন কোনো প্রকল্প নেওয়া হলে সে ব্যাপারে কেমন প্রস্তুতি নেওয়া হবে, সে বিষয়েও বিশদ আলোচনা হয়েছে মন্ত্রীর সঙ্গে। প্রণয় ভার্মা বলেন, বন্ধুপ্রতিম দুদেশের কানেকটিভিটি উন্নয়নে ভারত আগের মতোই বাংলাদেশের পাশে থাকবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম