শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

৩ বছরের মধ্যে ভোলার গ্যাস মূল ভূখণ্ডে নেওয়া হবে: নসরুল হামিদ


DhakaReport24.com || 2024-01-25 15:47:45
৩ বছরের মধ্যে ভোলার গ্যাস মূল ভূখণ্ডে নেওয়া হবে: নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘পাইপলাইন দিয়ে ৩ বছরের মধ্যে ভোলার গ্যাস মূল ভূখণ্ডে নেওয়া হবে।’ আজ বৃহস্পতিবার ভোলার বোরহানউদ্দিনে শাহবাজপুর গ্যাসক্ষেত্র পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ভোলা একটি গ্যাস সমৃদ্ধ অঞ্চল। এখানে আরও ৯টি অনুসন্ধান কুপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। ভোলার নদী এলাকায় দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ করা হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে ভোলার পৌর এলাকাগুলোতে আবাসিক ও শিল্প গ্যাস সংযোগ দেওয়া হবে। যাতে ভোলায় কর্মসংস্থান সৃষ্টি হয়।’

উল্লেখ্য ভোলার গ্যাস দিয়ে জেলায় একটি সার কারখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। যা আগামীকাল শুক্রবার শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের উদ্বোধন করার করার কথা রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম