শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

বেনাপোল এক্সপ্রেস যাত্রী পরিবহন করবে ১১ জানুয়ারি থেকে


DhakaReport24.com || 2024-01-09 19:42:45
বেনাপোল এক্সপ্রেস যাত্রী পরিবহন করবে ১১ জানুয়ারি থেকে

বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে চলাচল করা আন্তঃনগর ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনটি আবারও যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত হয়েছে। আগামী ১১ জানুয়ারি থেকে বেনাপোল এক্সপ্রেসের প্রথম ট্রেন (৭৯৫) যশোরের বেনাপোল রেলওয়ে স্টেশন যাত্রী পরিবহন শুরু করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ঢাকার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, বেনাপোল এক্সপ্রেস আবারও চালানোর জন্য নির্দেশনা পাওয়া গেছে। ট্রেনটির প্রথম ট্রিপ (৭৯৫) আগামী ১১ জানুয়ারি আগের সময় অনুযায়ী বেনাপোল থেকে ছেড়ে আসবে। পরে ওই দিন রাতেই দ্বিতীয় ট্রিপ (৭৯৬) ঢাকা থেকে ছেড়ে যাবে।


গত শুক্রবার (৫ জানুয়ারি) ঢাকার গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় চারজন নিহত হন। ঘটনায় ট্রেনের ‘চ’ ও ‘ছ’ নম্বর কোচ একেবারে পুড়ে যায়। আংশিক পুড়ে যায় ট্রেনের পাওয়ার কার। এ ঘটনায় রেলওয়ের আনুমানিক ২ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।


এ ঘটনার পরিপ্রেক্ষিতে ৫ দিনে বেনাপোল এক্সপ্রেসের ৭ ট্রিপ স্থগিত করা হয়েছিল। বেনাপোল স্টেশন থেকে দুপুর ১টায় ট্রেনটি ছেড়ে আসে। ৭ ঘণ্টা ৪৫ মিনিটের যাত্রা শেষে ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছায় রাত ৮টা ৪৫ মিনিটে। আবার ঢাকা থেকে রাত ১১টা ৪৫ মিনিটে ছেড়ে, ৭ ঘণ্টা ৩৫ মিনিটের যাত্রা শেষে বেনাপোল পৌঁছায় সকাল ৭টা ২০ মিনিটে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ বুধবার।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম