শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

আপনি পড়ছেন : জাতীয়

ভোটের দিন দেশজুড়ে ৬১ মামলা, জরিমানা সাড়ে তিন লাখ


DhakaReport24.com || 2024-01-08 13:13:00
ভোটের দিন দেশজুড়ে ৬১ মামলা, জরিমানা সাড়ে তিন লাখ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে বিভিন্ন অপরাধে ৬১টি মামলা করেছেন প্রথম শ্রেণির জুডিশিয়াল (বিচারিক) ম্যাজিস্ট্রেটরা।

পরে এসব নির্বাচনী অপরাধগুলো আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের মাধ্যমে ৬১টি মামলা নিষ্পত্তি করা হয়। এতে অপরাধ বিবেচনায় মোট ৩ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা এবং একজনকে দুই ও তিন বছরের (মোট ৫ বছর) কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

রোববার অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সারাদেশে নির্বাচন মোটামুটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম