শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

ভোট ঘিরে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা জারি


DhakaReport24.com || 2024-01-05 15:04:00
ভোট ঘিরে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা জারি

আগামী রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিতব্য বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

এতে ভোটের দিন এবং এর পরের সপ্তাহগুলোতে সম্ভাব্য সহিংসতা এবং এসব থেকে মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ঢাকাস্থ দূতাবাসের ওয়েবসাইটে এই সতর্কবার্তা প্রকাশ করা হয়। এতে বলা হয়, নির্বাচনের দিন অর্থাৎ ৭ জানুয়ারি দূতাবাসের সেবা কার্যক্রম বন্ধ থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে মার্কিন নাগরিকদের সতর্কতা মেনে চলা উচিত হবে। মনে রাখতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হবে এ উদ্দেশেই আয়োজন করা হয়েছে, তবে তা সহিংস রূপও নিতে পারে। ভোটগ্রহণের আগে, ভোটগ্রহণের দিন বা পরের দিন বা সপ্তাহগুলোতে সামান্য বা কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই সহিংসতার ঘটনা ঘটতে পারে।

বিবৃতিতে মার্কিন নাগরিকদের সতর্ক করে দিয়ে বলা হয়, ‘মার্কিন নাগরিকদের যেকোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করা উচিত। আপনার ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা উচিত। স্থানীয় ঘটনাসহ আপনার আশপাশের পরিস্থিতির বিষয়ে সচেতন থাকুন এবং কী ঘটছে সে বিষয়ে অবহিত থাকার জন্য স্থানীয় সংবাদমাধ্যমগুলো পর্যবেক্ষণ করুন।’ এ ছাড়া, মোবাইল ফোনে সব সময় চার্জ রাখা এবং যেকোনো জায়গায় চলাফেরার ক্ষেত্রে বিকল্প সবগুলো পথের খোঁজ রাখার অনুরোধ করা হয়েছে।

মার্কিন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে বলা হয়েছে, ‘বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মীরা কঠোর নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী বসবাস, কাজ এবং ভ্রমণ করেন। তাদের চলাচল ও ভ্রমণ বিধিনিষেধের অধীন। বিক্ষোভ ও নাগরিক অস্থিরতার সময় এই ভ্রমণ বিধিনিষেধ বাড়ানো হতে পারে।’

এদিকে, সর্তকতামূলক ব্যবস্থা নেওয়ায় দূতাবাসের সেবা বিঘ্নিত হতে পারে বলেও জানানো হয়েছে।

সর্বশেষ নিরাপত্তাবিষয়ক তথ্যের জন্য ভ্রমণকারী মার্কিন নাগরিকদের নিয়মিতভাবে ডিপার্টমেন্ট অব স্টেটের ওয়েবসাইট পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত ওই সতর্কবার্তায়।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম