শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

বিএনপি থেকে ৮ নেতাকে বহিষ্কার


DhakaReport24.com || 2024-01-03 18:13:45
বিএনপি থেকে ৮ নেতাকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে দেশের পাঁচ জেলার ৮ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। বুধবার (৩ জানুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরগুনা জেলাধীন আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল ফকির, সাতক্ষীরা জেলাধীন কলারোয়া উপজেলা বিএনপির সহসভাপতি মো. আমানুল্লাহ আমান (মাস্টার), নাটোর জেলাধীন লালপুর থানা বিএনপির ২নং যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টুকে বহিষ্কার হরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৌলভীবাজার জেলাধীন কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদাল হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলাধীন সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম, জমির উদ্দিন, জাহাঙ্গীর আলম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এহেতাশামুল আজিমকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম