শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু


DhakaReport24.com || 2023-12-25 14:03:15
মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু

মাতারবাড়ি ২৬০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন গত ২৪ ডিসেম্বর শুরু হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন গত ২৯ জুলাই শুরু হয় এবং গত ১৮ ডিসেম্বর রাত ১২টা থেকে জাতীয় গ্রিডে সংযুক্ত হয়ে বাণিজ্যিকভাবে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে যায়।

অপরদিকে রোববার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই দ্বিতীয় ইউনিট বাণিজ্যিক উৎপাদনে যাবে।

গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম