শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

যশোরের এসপির বদলি চেয়ে সিইসিকে ৬ প্রার্থীর চিঠি


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-12-14 17:36:00
যশোরের এসপির বদলি চেয়ে সিইসিকে ৬ প্রার্থীর চিঠি

যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদারকে বদলির দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের (সিইসি) কাছে চিঠি দিয়েছেন জেলার ছয় সংসদীয় আসনের জাতীয় পার্টির ছয় প্রার্থী।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে পৃথক ছয়টি চিঠি জমা দেন তারা।

সিইসিকে চিঠি দেওয়া ওই ছয় প্রার্থী হলেন যশোর-১ আসনের মো. আক্তারুজ্জামান, যশোর-২ আসনের ফিরোজ শাহ, যশোর-৩ আসনের মো. মাহবুব আলম, যশোর-৪ আসনের জহুরুল হক, যশোর-৫ আসনের এম এ হালিম ও যশোর-৬ আসনের জি এম হাসান। তাদের প্রত্যেকের চিঠির ভাষা প্রায় একই।

যশোর-৫ আসনের প্রার্থী এম এ হালিম তার চিঠিতে লিখেছেন, এসপি প্রলয় কুমার জোয়ারদার প্রায় তিন বছর ধরে যশোর জেলায় কর্মরত আছেন। তিনি নেত্রকোনার স্থায়ী বাসিন্দা হলেও তার শ্বশুরবাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়। আত্মীয়তার কারণে প্রলয় কুমারের সঙ্গে মনিরামপুর উপজেলাসহ পুরো যশোরের অনেক মানুষের ভালো সম্পর্ক রয়েছে।

এম এ হালিমের দাবি, প্রলয় কুমার জোয়ারদার মনিরামপুরের বর্তমান সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের জামাতা। আত্মীয়তার এ সম্পর্ক আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এরই মধ্যে এসপি প্রলয় জোয়ারদারের নির্দেশে মনিরামপুর থানায় কর্মরত পুলিশ সদস্যরা প্রতিমন্ত্রী স্বপনের পক্ষ নিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম