শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরকে শোকজ


DhakaReport24.com || 2023-12-12 16:13:15
গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরকে শোকজ

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে শোকজ করেছে নির্বাচন কমিশনের অনুসন্ধান কমিটি। আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে শোকজ করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইসি থেকে এই তথ্য জানা গেছে। গাজীপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান নাজমুন নাহার তাকে তলব করেছেন।

চিঠিতে সাবেক মেয়রকে উদ্দেশ্য করে নাজমুন নাহার বলেন, বিধি লঙ্ঘনের কারণে কেন নির্বাচন কমিশনে আপনার বিরুদ্ধে অনুসন্ধান প্রতিবেদন প্রেরণ করা হবে না, তা বুধবার বেলা ১১টার মধ্যে আপনি স্বয়ং নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।

চিঠিতে উল্লেখ করা হয়, গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন, তার পক্ষে গত সোমবার দুপুরে প্রতীক বরাদ্দের আগে ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের ৩ সপ্তাহ সময়ের পূর্বে বঙ্গতাজ অডিটরিয়ামে মতবিনিময় সভা হয়। সেখানে আপনি নির্বাচনী প্রচারণা করেছেন, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১২ বিধির সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে। যা নির্বাচনী অনুসন্ধান কমিটি থেকে অনুসন্ধান কার্য পরিচালনাকালে এবং প্রকাশিত সংবাদ মাধ্যমে পরিলক্ষিত হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম