শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

৩ মন্ত্রী ও নিক্সন-সাকিবসহ ১৫ প্রার্থীকে ইসির শোকজ


নিজস্ব প্রতিনিধি
DhakaReport24.com || 2023-11-30 20:59:15
৩ মন্ত্রী ও নিক্সন-সাকিবসহ ১৫ প্রার্থীকে ইসির শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩ মন্ত্রীসহ ১৫ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার নোটিশের জবাব দিতে বলা হয়েছে তাদের।

২৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে মাগুরা-১ নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদারের সাক্ষর করা চিঠিতে সাকিব আল হাসানকে এ নির্দেশনা দেয়া হয়। এতে আইন ভঙ্গের কারণে কেনো ব্যবস্থা নেয়া হবে না তা অনুসন্ধান কমিটির দপ্তরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশনা দেয়া হয়। 

একই কারণে ঢাকা-১৯ আসন থেকে মনোনয়ন নেয়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীরকে জবাব দিতে বলা হয়েছে। 

এদিকে, ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে শোকজ করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন জমার সময়। তফসিল অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। ভোট হবে আগামী ৭ জানুয়ারি। 
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম