শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

বিএনপি নির্বাচনে এলে পুনঃতফসিল ঘোষণা করা হবে : সিইসি


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-11-26 17:04:45
বিএনপি নির্বাচনে এলে পুনঃতফসিল ঘোষণা করা হবে : সিইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিতে চাইলে নির্বাচনী তফসিল রিশিডিউল বা পুনঃতফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে নির্বাচনের দিনক্ষণ পেছানোর সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। 

২৬ নভেম্বর রোববার এক মন্তব্যে এসব কথা বলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। 

প্রধান নির্বাচন কমিশনার প্রশ্ন রাখেন, ‘প্রশাসনের রদবদল কোন নির্বাচন কমিশন করেছিল? এখতিয়ার অতিক্রম করে নির্বাচন কমিশন কোনো কিছু করবে না।’ 

বিএনপির নির্বাচনে আসার এখনো সুযোগ আছে বলে জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে এলে জাতির জন্য সৌভাগ্য হবে। ইসি নির্বাচন অংশগ্রহণমূলক চায়।’ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখনো আচরণবিধি প্রয়োগের সময় আসেনি বলেও জানান কাজী হাবিবুল আউয়াল। 

এর আগে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ‘আমরাও চাই, দেশের জনগণও চায় শতভাগ রাজনৈতিক দলের অংশগ্রহণ। কিন্তু ওনাদের (বিএনপির) এজেন্ডা একটু আলাদা। এই জিনিসটা সংবিধানের মধ্যে নেই, তা আমাদের কাজ না। এটা রাজনৈতিক দলের মধ্যে বসে যেটা সিদ্ধান্ত নিবে সেটাই আমরা স্বাগত জানাব। আমার আত্মাটা তৃপ্তি পাইতো যদি নির্বাচনে সবাই আসত।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গতকাল শনিবার বিকেলে ঝালকাঠির জেলা প্রশাসক কার্যালয়ে ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলার নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের সঙ্গে দিকনির্দেশনামূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি হাবিব এসব কথা বলেন।

গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি জানান, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।

তবে বিএনপি এখনো নির্বাচনে না আসার ব্যাপারে অনড়। দলটি বলছে, নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া তারা নির্বাচনে আসবে না। এ নিয়ে রাজনীতির মাঠও উত্তপ্ত। 
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম