শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

যাত্রীশূন্য টার্মিনাল, ঝুকি নিয়ে ছাড়েনি দূরপাল্লার বাস


জ্যেষ্ঠ প্রতিবেদক
DhakaReport24.com || 2023-11-13 13:00:45
যাত্রীশূন্য টার্মিনাল, ঝুকি নিয়ে ছাড়েনি দূরপাল্লার বাস

বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা চতুর্থ দফা অবরোধের শেষ দিনেও যাত্রীশূন্য বাস টার্মিনালগুলো। আজ সোমবার (১৩ নভেম্বর) রাজধানীর মহাখালী, গাবতলী বাস টার্মিনালে এমন চিত্র দেখা গেছে। সকাল থেকেই বাস টার্মিনাল ছিল একেবারেই সুনসান। 

বাসের স্টাফরা জানান, অবরোধের দিনগুলোতে বাস টার্মিনালে যাত্রীর দেখা পাওয়া যায় না। ফলে ঢাকা থেকে বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। এতে লসের মধ্য দিয়ে যেতে হচ্ছে পরিবহণগুলোকে। এ ছাড়া বাস চলাচল না করায় স্টাফরাও পড়েছেন বিপাকে।

এদিকে আজও রাজধানীতে গণপরিবহণ তুলনামূলক কম দেখা গেছে। রাজধানীর বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে অফিসগামী যাত্রীরা দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষায় ছিলেন। বাসাবো, মালিবাগ, বাংলামোটর, ফার্মগেট, তেজগাঁও, আগারগাঁও, কাজীপাড়া, শ্যামলী, মিরপুরসহ বিভিন্ন এলাকায় এই চিত্র দেখা গেছে।

অবরোধ কেন্দ্র করে ইতোমধ্যে রাজধানীতেই বেশ কিছু বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফলে আতঙ্কে রাস্তায় বাস নামাচ্ছেন না পরিবহণ সংশ্লিষ্টরা। সাধারণ মানুষও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না। এতে স্বাভাবিক সময়ের ব্যস্ত রাস্তা ও মোড়গুলো ফাঁকা রয়েছে।  

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম