শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে ইসির বৈঠক পিছিয়ে ৯ নভেম্বর


DhakaReport24.com || 2023-11-04 13:43:30
রাষ্ট্রপতির সঙ্গে ইসির বৈঠক পিছিয়ে ৯ নভেম্বর

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বঘোষিত ৫ নভেম্বরের বদলে আগামী ৯ নভেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হবে।

শনিবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) থেকে বিষয়টি জানানো হয়।

গত ১ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়। এ ক্ষেত্রে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

তফসিল ঘোষণার আগে ১-৫ নভেম্বরের মধ্যে সাক্ষাতের জন্য সময় চায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। প্রতি সংসদ নির্বাচনের আগে সার্বিক প্রস্তুতি নিয়ে এ ধরনের সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়। এবারও তাই চাওয়া হয়েছিল। প্রথমে আগামীকাল রোববার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের দিন নির্ধারিত হলেও পরবর্তীতে তা পিছিয়ে ৯ নভেম্বর ধার্য করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম