শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

ঘূর্ণিঝড় ‘হামুন : সাতক্ষীরা উপকূলে ৫ নম্বর সংকেত


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-10-24 16:09:30
ঘূর্ণিঝড় ‘হামুন : সাতক্ষীরা উপকূলে ৫ নম্বর সংকেত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন’। আসন্ন ঘূর্ণিঝড়ের সতর্কতায় সাতক্ষীরা উপকূলে পাঁচ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

এ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী। এ ছাড়া উপকূলীয় নদীতে ৩-৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছে জেলা প্রশাসক। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে সভায় সাতটি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় উপকূলীয় আশাশুনি ও শ্যামনগর উপজেলায় দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্টদের নির্দেশনা দেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির জানান, জেলায় ৩০০ আশ্রয় কেন্দ্র ও পাঁচ হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো একযোগে কাজ করবে। এদিকে দুর্যোগ আসলে নেতাকর্মীরাও সার্বিক সহায়তায় থাকবে বলে জানিয়েছেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম