রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

মেয়াদোত্তীর্ণ ইউপিতেও বসবে প্রশাসক


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-10-09 18:33:15
মেয়াদোত্তীর্ণ ইউপিতেও বসবে প্রশাসক

পৌরসভা ও জেলা পরিষদের মতো মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদেও (ইউপি) প্রশাসক বসানো যাবে। এমন বিধান রেখে‌ ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ অনুমোদনের কথা জানান।

সংশোধিত খসড়া আইন অনুযায়ী, ‘ইউনিয়ন পরিষদ সচিব’র পদবি বদলে হচ্ছে ‘ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা’।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএমর