রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

৩০ টাকা কেজি ধান, ৪৪ টাকায় চাল কিনবে সরকার


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-10-08 15:32:45
৩০ টাকা কেজি ধান, ৪৪ টাকায় চাল কিনবে সরকার

সরকার আমন মৌসুমে ৪৪ টাকা কেজি দরে ৪ লাখ টন চাল ও ৩০ টাকা কেজি দরে ২ লাখ টন ধান সংগ্রহ করবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার (০৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি (এফপিএমসি) এর সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

তিনি বলেন, আগামী আমন মৌসুমে সরকার ৪৪ টাকা দরে ৪ লাখ টন সিদ্ধ চাল ও ৪৩ টাকা দরে এক লাখ টন আতপ চাল এবং ৩০ টাকা কেজি গড়ে ২ লাখ টন ধান সংগ্রহ করবে সরকার। আগামী নভেম্বরের মধ্য সপ্তাহ থেকে এই সংগ্রহ শুরু হবে। মোট ৫ লাখ টন চাল ও ২ লাখ টন ধান সংগ্রহ করা হবে।

তিনি বলেন, ইতোমধ্যে আমাদের সাড়ে ৪ লাখ মেট্রিক টন গম পাইপলাইনে রয়েছে৷ আশা করছি আমাদের মজুদ ও বিতরণ ব্যবস্থা ভালো৷ ব্যবসায়ীদের আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি৷ সবকিছু ভালোভাবেই চলছে৷
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম