বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

বাজার অস্থিতিশীল করছে ব্যবসায়ী সিন্ডিকেট: নাসিম


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-10-03 20:23:45
বাজার অস্থিতিশীল করছে ব্যবসায়ী সিন্ডিকেট: নাসিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেছেন, ‘বাজার ব্যবস্থাপনা অস্থিতিশীল করতে ব্যবসায়ীরা সিন্ডিকেটের আশ্রয় নিচ্ছে। ঘুষখোর, পাচারকারী, মুনাফাখোর- এরা হলো দুর্বৃত্ত। এরা দেশের শত্রু। দেশ গোল্লায় গেলেও এরা কিছু ভাবে না।’
 
তিনি বলেছেন, ‘তবে এ ধরনের ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে রয়েছে এবং তাদেরকে দমন করতে সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে।’
 
মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বিএজেএফ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
‘রিপোর্টিং অন অ্যাগ্রিকালচার ট্রান্সফরমেশন ইন বাংলাদেশ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ)।
 
বিএজেএফর সভাপতি গোলাম ইফতেখার মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সঞ্চালনা করেন বিএজেএফ সাধারণ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মোস্তাফিজুর রহমান ও এনআরবিসি ব্যাংকের হেড অব কমিউনিকেশনে মো: হারুন অর রশিদ। এতে দেশের কৃষি সাংবাদিকতায় নিয়োজিত ৬০ গনমাধ্যম-কর্মীকে প্রশিক্ষণ দেয়া হয়।
 
আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, ‘ভিসা তো যার যার দেশের, তার তার একটা নিয়ম আছে। বাংলাদেশও সবাইকে ভিসা দেয় না। সেটা সমৃদ্ধশালী দেশের হোক, কিংবা পশ্চিমা কোনো দেশের হোক, বাংলাদেশ সবাইকে ভিসা দেয় না।’
 
কৃষিবিদ নাছিম বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি, কৃষি, সার্বিক অবস্থা বিবেচনা করলে আমরা দেখব, স্বাধীনতা-সংগ্রামের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ পেয়েছি। মানুষ, শিক্ষা, গবেষণা ও আধুনিকতার সাথে এর গুরুত্বকে মিলিয়ে কৃষি কোথায় নিয়ে যেতে হবে, সেই পরিকল্পনা থাকতে হবে। বাংলাদেশের অর্থনীতি, কৃষি যদি বলি ব্যর্থ হয়েছে, এটা ঠিক হবে না।’
 
ন্যাশনাল অ্যাগ্রিকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘কৃষি আমাদের দেশে অনেক সমৃদ্ধি এনেছে। তারপরেও কৃষি কাজে নিয়োজিত অনেকেই অবহেলিত। দেশের ৪২ শতাংশ মানুষ কৃষির সাথে জড়িত। বাকিরা অন্য পেশায়। কিন্তু আমাদের মোট আয়ের মাত্র ১২ শতাংশ পায় ৪২ শতাংশ মানুষ। বাকি ৮৮ শতাংশ অন্য খাতের লোকজনের কাছে যায়। এই হিসাব থেকেই বোঝা যায় যে কৃষি খাতের মানুষের আয় কম ও অবহেলিত। আমরা যে বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখছি সেটাতে কৃষিতে আনতে পারছি না।’
 
দু’দিনব্যাপী বিএজেএফ জাতীয় কৃষি সম্মেলনের প্রথম দিনে সেমিনারের আয়োজন করা হয়। প্রথম দিন সোমবার বিএজেএফের প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।
ঢাকা রিপোর্ট ২৪.কম/এসপি/আরএএম