শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

সন্ত্রাসীদের এলাকাভিত্তিক তালিকা করা হচ্ছে: র‌্যাব


DhakaReport24.com || 2023-10-03 14:48:30
সন্ত্রাসীদের এলাকাভিত্তিক তালিকা করা হচ্ছে: র‌্যাব

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকাভিত্তিক সন্ত্রাসীদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কাওরানবাজারের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সাভারে একই পরিবারের তিনজনকে খুনের ঘটনায় মূল হোতাকে গ্রেফতারের বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

র‌্যাব কর্মকর্তা বলেন, আমাদের ব্যাটালিয়নগুলোকে এলাকাভিত্তিক সন্ত্রাসীদের তালিকা করতে বলেছি। যারা বড় বড় সন্ত্রাসী আছেন, এর মধ্যে কারা ভেতরে আর কারা বাইরে আছেন, তাদেরও নাম থাকবে। কারাগারে বসে অপরাধ বা বিদেশে বসে অপরাধ, সবই অপরাধ। 


তিনি আরও বলেন, এই সামগ্রিক বিষয়টির ব্যাপারে কিন্তু যারা স্টেক হোল্ডার তারা সবাই অবগত আছেন। বিভিন্ন সময়ে তারা পদক্ষেপ গ্রহণে তথ্যও পাচ্ছেন। যারা আইন পর্যালোচনা করেন তাদের আমরা যে ইনপুটগুলো, যে তথ্য আমরা দিয়ে থাকি, তারা হয়ত সিদ্ধান্ত নেওয়ার কাজটি করতে পারবে।

আগামী বছরের শুরুতে দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবারই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হয়। এবারও নির্বাচনের আগে দেশে স্থিতিশীলতা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে তাদের তৎপরতা শুরু করেছে। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম