শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

আ’লীগ ফের ক্ষমতায় এলে সব শহর তারমুক্ত হবে: নসরুল হামিদ


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-09-28 13:37:45
আ’লীগ ফের ক্ষমতায় এলে সব শহর তারমুক্ত হবে: নসরুল হামিদ

আওয়ামী লীগ আবার সরকার গঠন করলে আগামী পাঁচ বছরে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা শহরের বৈদ্যুতিক তার মাটির নিচে চলে যাবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ধানমন্ডি ৩ নম্বর রোডের সব তার সরিয়ে ফেলা হয়েছে, এটা এখন মাটির নিচ দিয়ে চলে গেছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ধানমন্ডি ৩ নম্বর রোডে ডিপিডিসির ভূ-গর্ভস্থ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার চলমান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ধানমন্ডির প্রকল্পটি ৪ বছর আগে গ্রহণ করা হয়েছিল। কিন্তু করোনার কারণে দুই বছর কাজ পিছিয়ে গেছে। এখন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের যে লক্ষ্যমাত্রা, তা এর মাধ্যমে শুরু করা হলো।

নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ লাইন আন্ডারগ্রাউন্ড করার ফলে লোড নিয়ে কাজ করা যায়, লোড কন্ট্রোল করা যায়, সর্বোপরি গ্রাহকসেবার মান উন্নত হয়। আমাদের পরবর্তী লক্ষ্য পুরো ঢাকাসহ দেশের বড় শহরগুলোকে আন্ডারগ্রাউন্ড ক্যাবলে নিয়ে যাওয়া। এরই মধ্যে সে পরিকল্পনা করা হয়ে গেছে।

তিনি বলেন, তারের জন্য গাছ কাটতে হত, ঝড়ে তার ছিঁড়ে যেত। ফলে বিভিন্ন স্থানে কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকত না। তবে তার আন্ডারগ্রাউন্ডে নেওয়ার ফলে সেসবের আর আশঙ্কা নেই, এতে করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব।

ধানমন্ডিতে বিদ্যুতের তার আন্ডারগ্রাউন্ডে নেওয়া হলেও ক্যাবল টিভি ও ইন্টারনেটের তারগুলো আন্ডারগ্রাউন্ড হয়নি কেন- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা সংশ্লিষ্টদের বলেছি, দ্রুত যেন তারাও আন্ডারগ্রাউন্ডে চলে যায়। এতে করে শহরের সৌন্দর্য বাড়বে।
ঢাকা রিপোর্ট ২৪.কম/এসপি/আরএএম