শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

আপনি পড়ছেন : জাতীয়

পুতুলের রাজনীতিতে আসা নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রী


DhakaReport24.com || 2023-09-23 14:18:15
পুতুলের রাজনীতিতে আসা নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে দেশে বিদেশে সার্বক্ষণিক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা যায়। অনেকে মনে করছেন প্রধানমন্ত্রী তাকে রাজনীতির অনেক বিষয় শেখাচ্ছেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পুতুলের রাজনীতিতে আসার সম্ভাবনা খুবই কম।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জাতিসংঘ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্বে সায়মা ওয়াজেদ পুতুল দলের নেতৃত্বে আসছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের প্রধানমন্ত্রী বলেন, তার নেতৃত্বে আসার সম্ভাবনা খুবই কম। ভবিষ্যতে কে নেতৃত্বে আসবে সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবে আর আমার দল। ছেলে মেয়েকে শিক্ষা দিয়েছি। তাদের শিক্ষাটাই একমাত্র সম্পদ। তাদেরকে বলেছি যে শিক্ষা দিয়েছি সে শিক্ষা অনুযায়ী দেশের কল্যাণে কাজ করতে।

প্রধানমন্ত্রী বলেন, সায়মা ওয়াজেদ পুতুল একজন অটিজম বিশেষজ্ঞ। সারাবিশ্বেই তিনি অটিস্টিক শিশুদের অধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। এছাড়া আজকে যে ডিজিটাল বাংলাদেশ গড়েছি। এই ডিজিটাল বাংলাদেশ জয়ের কাছ থেকে শেখা। জয়ই আমাকে এ ব্যাপারে সব রকম পরামর্শ দিয়েছিলো। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম