সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুভ উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-09-21 17:18:45
১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুভ উদ্বোধন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী বলেছেন, করোনার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল ট্যুরিজম সেক্টর। সেই সেক্টর এখন উঠে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার এবং ১ম বাংলাদেশ পর্যটন ডেভেলপমেন্ট সামিট-২০২৩ এর শুভ উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। মেলার আয়োজন করেছে পর্যটন বিচিত্রা।

এম মাহবুব আলী বলেন, করোনার সময় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ট্যুরিজম সেক্টর। তবে এ সমস্যা কাটিয়ে উঠছি আমরা। আমরা ইতোমধ্যে অভ্যন্তরীণ পর্যটন খাতকে বুস্টআপ করতে পেরেছি সকলের প্রচেষ্টায়। 

তিনি আরও বলেন, আজকের এই আয়োজন পাশ্ববর্তী দেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকদের আসতে উৎসাহী করবে। টুরিস্টদের আকর্ষিত করার মতো বাংলাদেশে সকল নান্দনিক সৌন্দর্য ও পরিবেশ রয়েছে। আমাদের দেশের এক একটা জেলাতে পর্যটনের যে প্রোটেনশিয়ালিটি রয়েছে তা বিশ্বের অনেক দেশেই নেই।

আজ থেকে শুরু হলো ১০ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। এ মেলা চলবে তিন দিনব্যাপী। আগামী ২৩ সেপ্টেম্বর মেলার সমাপ্তি হবে। মেলা প্রতিদিন সকাল ১০ টায় শুরু হয়ে চলবে রাত ৮ টা পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশ মূল্য ধরা হয়েছে ৩০ টাকা।

এছাড়াও প্রবেশ টিকিটের বিপরীতে সবার জন্য রাফেল ড্র এবং এয়ারলাইন্স টিকেটসহ বেড়ানোর জন্য আকর্ষণীয় গিফট ভাউচার রয়েছে। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার ডেপুটি হাইকমিশনার রুয়ান্থি ডেলপিতিয়া, বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক সিদ্দিকুর রহমান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিইও আবু তাহের মুহাম্মদ জাবের, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. রাহাত আনোয়ার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব মো. মোকাম্মেল হোসেন ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) নির্বাহী পরিচালক লোকমান হোসেন মিয়াঁ।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম